ওয়েবসাইটটি (পুরাণ সংস্করণ হতে নতুন সংস্করণ এ) মাইগ্রেশনের কাজ চলছে
প্রিয় অতিথি,
প্রিয় অতিথি,
সাম্প্রতিক শেষ হয়েছে রিয়েলিটি শো “ফরগোটেন রুটস্” এর শুটিং। মার্চ মাসের ২ তারিখ রাত ৮ টা থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হবে। শুটিং হয়েছে লন্ডন ও সিলেটের লালাখালে। অনুষ্ঠানটির সাথে হোস্ট (এক্ষেত্রে গাইড) হিসেবে আমার সম্পৃক্ত থাকার সৌভাগ্য হয়েছিল। আয়োজনটি ছিল একেবারে অন্যরকম। গতানুগতিক কোন রিয়েলিটি শো এর মত একেবারেই নয়। তাই “বিহায়িন্ড দা সিন” বা পর্দার পেছনের ঘটনাগুলোও ছিল মজাদার। ফেরার পরে সবার সাথে শেয়ার করার জন্য লিখে ফেলতে চাচ্ছিলাম। কিন্তু সময় সুযোগের অভাবে দেরি হয়ে গেল। অনুষ্ঠানটি যেহেতু এখনও প্রচার শেষ হয়নি তাই অভিযাত্রীদের করা মজার ঘটনাগুলো পর্ব ভিত্তিক পরে কখনো লিখব। এবারের লেখাটি থাকছে আয়োজন, শুটিং ও কলাকুশলীদের নিয়ে।
বিজনেস ইনোভেশন এ্যন্ড ইনকিউবেশন সেন্টার (বিআইআইসি) এবং প্রাণন লিমিটেড যৌথ ভাবে খুলনাতে বাংলাদেশের প্রথম "আইসিটি ইন্টারপ্রেনারশীপ ইনকিউবেটর" স্থাপনের ঘোষনা করেছে।গত ১৭ই নভেম্বর ২০১১ তারিখে বিআইআইসি হলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিআইআইসি চেয়ারম্যান এম সাবির আহমেদ, প্রানন লিমিটেডের সিইও নাহিদুল ইসলাম রুমেলের হাতে বিনিয়োগের আনুষ্ঠানিক সম্মতি পত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিআইআইসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম সাবির আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক সুফি ফারুক ইবনে আবুবকর, এয়ারটেলের চিফ ইনফরমেশন অফিসার লুত্ফর রহমান, প্রাণন এর সিইও নাহিদুল ইসলাম রুমেল এবং দুই প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আমরা একেবারে অন্যরকম সময়ের মধ্যে দিয়ে চলেছি । এমন সময়, যা হঠাৎ করে ভাবতে বসলে মাথা কাজ করতে চায় না। গত শতকে বিশ্বব্যাপী মানুষের ব্যক্তি জীবন, কর্ম, সমাজব্যবস্থা, অর্থনীতি সহ সার্বিক জীবনযাত্রায় যতখানি পরিবর্তন হয়েছে তার কয়েকগুণ বেশি পরিবর্তন হয়ে গেছে গত ১০ বছরে। আর এই সব কিছুর মুলেই রয়েছে প্রযুক্তিগত উৎকর্ষ। তথ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যাবহার এ পরিবর্তনকে সবচেয়ে বেশি ত্বরান্বিত করেছে। ভাবতে অবাক লাগে, ফেসবুক একটি রাষ্ট্র হলে জনগণের অংশগ্রহণের ভিত্তিতে বর্তমানে তা পৃথিবীর ৩য় বৃহত্তম রাষ্ট্র হতো, যা আগামী ২/৩ বছরের মধ্যে হতে পারে সর্ববৃহৎ। গুগুল বলে, ২০১১ সালের শেষে যে পরিমাণ নতুন তথ্য ইন্টারনেটে আসবে, বিগত ৫০০ বছরেসেই পরিমাণ তথ্য তৈরি হয়নি।
এই প্রকল্পের ভাবনা বাংলাদেশের বেশিরভাগ কৃষকের নিয়ে যাদের আয় শুধুমাত্র কৃষি নির্ভর। পৈতৃক সুত্রে আল্প কিছু জমি থাকায় গেরস্থ নাম হয়েছিল। তাই অন্যের কাজ করতে পারেন না চক্ষু লজ্জায়। গিন্নি বাড়িতে ব্লাউজটা উল্টো করে পরেন তাড়াতাড়ি ছিড়ে যাবার ভয়ে। কর্তা বেশিরভাগ দিনে বাজারে যাবার সময় ব্যাগ নিতে ভুলে যান। বা নিয়ে গেলেও কোন দোকানে বসে গল্প করে সন্ধা করে বাজারে ঢোকেন।
দীর্ঘদিন দেশি বিদেশি প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রধান হিসেবে কাজ করার সুবাদে এক ঝাঁক তথ্য প্রযুক্তি জনশক্তি গড়ে তোলার সুযোগ পেয়েছি। এই পথ পরিক্রমায় কখনও সহজ ভাবে, আবার কখনো হাত পুড়িয়ে - তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা, এই খাতে বিনিয়োগ নিয়ন্ত্রণ, জনশক্তি তৈরি সহ বহুবিধ অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে। সে সকল অভিজ্ঞতা ভবিষ্যৎ নেতা বা ব্যবস্থাপকদের কাজে লাগতে পারে ভেবে বিষয়গুলো নিয়ে একটি প্রোগ্রাম হাতে নেবার কথা অনেকদিন ধরে ভাবছিলাম। তাই সিরিজ আকারে লেখা দিয়েই শুরু করলাম। এই কাজে আমার নিজের অভিজ্ঞতা বলার পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ তথ্য প্রযুক্তি প্রধান, গবেষক ও বিশেষজ্ঞদের সাক্ষাৎকার গ্রহণ করার পরিকল্পনা নিয়েছি। বাকিটা কাজে নেমে পড়ার পরে দেখা যাবে। প্রত্যাশা এটুকুই যে, আমাদের অভিজ্ঞতা হয়ত আগামী দিনের তথ্য প্রযুক্তি প্রধানদের পরিশ্রম কমাতে সাহায্য করবে।
বাড়ছে কম্পিউটার, বাড়ছে মোবাইল ফোন, সেই সাথে বাড়ছে ইন্টারনেট, এস.এম.এস সহ অন্যান্য প্রযুক্তি ব্যবহারকারীর সংখ্যা। গত কয়েক বছর আগেও যেখানে কম্পিউটার ব্যবহার হতো শুধুমাত্র টাইপরাইটার হিসাবে, সেখানেই এখন কম্পিউটার ব্যবহার হচ্ছে কোটি টাকার হিসাব ও তার চেয়ে দামী তথ্য সংরক্ষণে। উপরন', বর্তমান সরকারের যুগান্তকারী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কর্মসূচী প্রতিটি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারকে আরও ত্বরান্বিত করবে বলে অনুমান করছে জনগণ। প্রযুক্তির এই বিপ্লব নিঃসন্দেহে আমাদের জন্য বয়ে আনছে স্বাচ্ছন্দ্য, স্বাধীনতা, গতি ও উন্নয়ন। এই উৎকর্ষতার পাশাপাশি অত্যন্ত নিরবে বেড়ে উঠছে এটির অন্ধকার জগতের ঝুঁকি। যার নাম সাইবার ক্রাইম।
বিশ্বের শ্রেষ্ঠ ভাববাদী দরবেশ
তাঁকে ঘুম পাড়ায়ে রেখেছো কালীগাঙের পাড়ে
এক তারাতে যাঁর সুর আজ জাগায় বাংলাদেশ।
গড়াই নদী কাকে বয়ে এনেছিল? কাকে বিশ্বেও শ্রেষ্ঠ ভাববাদী দরবেশ বলা হয়? কালীগাঙের পাড়ে ঘুমিয়ে আছেন কে? কার এক তারার সুরে বাংলাদেশ জাগে? এই চারটি প্রশ্নের উত্তর কিন্তু একটি। তা হলো বাউল সম্রাট লালন শাহ্। যাঁর আরেক নাম ফকীর লালন সাঁই। তবে শিষ্যরা ডাকে সাঁইজী নামে।
কুষ্টিয়া জেলা তথ্য কোষ - সুফি ফারুক ইবনে আবুবকর (সংগ্রহ ও সম্পাদনা)
- কুমারখালি উপজেলা তথ্য কোষ
- কুষ্টিয়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান (তালিকা উন্নয়নের কাজ চলছে)
- কুষ্টিয়া জেলার, কুমারখালি উপজেলার, সার পরিবেশকের (বিসিআইসি ডিলার) নাম ও ঠিকানা
- কুষ্টিয়া জেলার, মিরপুর উপজেলার, সার পরিবেশকের (বিসিআইসি ডিলার) নাম ও ঠিকানা
বর্তমান নীতিমালায় একজন নতুন উদ্যোক্তাকে ইইএফের সহযোগিতা নিতে গেলে প্রায় ৩৫ হাজার টাকা দিয়ে একটি লিমিটেড কোম্পানি নিবন্ধন করতে হবে। এরপর বাণিজ্যিক অফিস খরচ, টিন নম্বর, ইআরসি, তিন বছরের ব্যালান্স শিট, ট্যাক্স রিটার্ন, কোম্পানি রিটার্ন প্রভৃতি মিলিয়ে আসবে ন্যূনতম সাত লাখ টাকা। প্রকল্প প্রস্তাব, প্রকল্প ছক তৈরি, মূল্যায়ন খরচ, যাতায়াত মিলিয়ে লাগবে প্রায় সাড়ে তিন লাখ টাকা। প্রায় ১২ লাখ টাকার অধিক খরচ করার পর তিনি নিশ্চিত হতে পারবেন না যে তাঁর প্রকল্প অনুমোদিত হবে কি না। তার চেয়ে বড় কথা, তিন বছর পর এই প্রকল্প থাকবে কি না, তার কোনো নিশ্চয়তা নেই। যে উদ্যোক্তা এত টাকা এ রকম অনিশ্চিত বিনিয়োগ করতে পারে, তার ইইএফের মতো রাষ্ট্রীয় সহযোগিতা কতটুকু প্রয়োজন, তা বিবেচ্য।